1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে এক মাসের ব্যবধানে এসপি বদল দুইবার,এবার বেলাল হোসাইনকে বদলী

  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

যশোরে এক মাসের ব্যবধানে এসপি বদল দুইবার,এবার বেলাল হোসাইনকে বদলী

যশোর অফিস :

যশোরে দুই মাসের ব্যবধানে পরপর দুইজন পুলিশ সুপার বদলির পরে এবার বদলি হলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ।পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রায় সব সেক্টরে বদলী,বাধ্যতামূলক অবসর ও চুক্তি ভিত্তি নিয়োগের মহোৎসব চলছে। সকালে নিয়োগ বিকেলে বাতিল-বদলীর ক্ষেত্রেও একই পরিস্থিতি বিরাজ করছে দেশজুড়ে।

যশোরে এক মাসের ব্যবধানে পুলিশ সুপার পদে দু’বার রদবল হয়েছে। এবার বরিশালে বদলী করা হলো যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বেলাল হোসাইনকে। তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এখানে আসছেন পুলিশ হেডকোয়াটার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন।

গত বুধবার পুলিশ হেডকোয়াটার্স ঢাকার অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) শাহাজাদা মো: আসাদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ওই্ প্রজ্ঞাপনে সারাদেশের ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১৭ জন সহকারী পুলিশ সুপার সমমর্যাদারসহ মোট ৪৩ কর্মকর্তাকে স্থানান্তর করা হয়েছে। বেলাল হোসাইন ২০২১ সালের শুরুতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক, আইন-প্রয়োগকারী সংস্থার একাধিক সূত্রমতে সকাল-বিকেল বদলী, বাধ্যতামূলক অবসরে পাঠানো ও একের পর এক পুলিশ বাহিনীর বিরুদ্ধে মামলার ঘটনা চরম উদ্বেগ-উৎকন্ঠায় ফেলেছে। সেই সাথে সরকার পতন আন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা,

নির্যাতন ও হত্যার ঘটনা পুলিশ বাহিনীকে দুর্বল করে ফেলেছে। সেই ভীতিকর পরিস্থিতির ভেতর দিয়ে পুলিশ নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। যার প্রভাব পড়ছে জনজীবনেও। নৈরাজ্যকর পরিস্থিতিতে পুলিশের সহায়তা পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না সাধারণ জনগণ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews