1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

শিক্ষার্থীরা ধরলো ভেজাল মবিলের গোডাউন ১ লাখ টাকা জরিমানা

  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

শিক্ষার্থীরা ধরলো ভেজাল মবিলের গোডাউন ১ লাখ টাকা জরিমানা

শহিদ জয়, যশোর অফিস :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে শহরের বারান্দিপাড়া এলাকায় একটি ভেজাল মবিলের গোডাউন। খবর পেয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে ওই ভেজাল মবিলের গোডাউনে অবিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।

এ সময় ওই গোডাউনে মালিক গোলাম মোস্তফাকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়৷ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে ভেজাল মবিলের গোডাউনে অনুসন্ধান করতে গেলে তামিম আবু ওমামা ও শিল্পী খাতুনকে গোডাউনের কর্মচারীরা হেনস্তা ও লাঞ্চিত করে বলে অভিযোগ করেছেন ওই দুই শিক্ষার্থী।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে বারান্দি পাড়ায় একটি ভেজাল মবিলের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় গোডাউনে ভেজাল মবিল ও মবিল প্যাকেটজাত করার ক্যান, বিভিন্ন মবিল কোম্পানির স্টিকার পাওয়া যায়। এ ঘটনায় গোডাউন মালিক গোলাম মোস্তফাকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে৷ এ অভিযানের সময় র‍্যাব ও পুলিশের একটি টিম ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews