1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াগাতীতে ‘মরহুম আব্দুল হক খান সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

  • শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতীতে ‘মরহুম আব্দুল হক খান সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) যোগানিয়া ডিএন মাধ্যমিক মাঠে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্বাগতিক নড়াইল জেলাসহ গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনার চারটি দল অংশগ্রহণ করে।

বাঐসোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এস এম চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান, অতিরিক্ত সচিব আসাদুজ্জামান, নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা, বীরমুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখসহ অনেকে।

ফাইনাল খেলায় খুলনা ও বাগেরহাট দলের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয় এবং গোল শূণ্যভাবে শেষ হয়। পরে খেলাটি টাই ব্রেকারে গড়ালে খুলনা দল ৫-৪ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন এবং বাগেরহাট দল রানার্সআপ হয়। প্রচন্ড রোদের মধ্যে হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন। চ্যাম্পিয়ন খুলনা দলকে মোটরসাইকেল এবং রানার্সআপ বাগেরহাট দলকে ফ্রিজ পুরস্কার দেয়া হয়।
বাঐসোনা ইউপি চেয়ারম্যান এস এম চুন্নু বলেন, বর্তমান প্রজন্ম মোবাইল তথা তথ্য প্রযুক্তিতে বেশি আসক্ত।

খেলার প্রতি তাদের মনোযোগ কম। তরুণ প্রজন্মকে খেলাধূলার প্রতি আকৃষ্ট করতে এবং মাদক থেকে দুরে রাখতে চারটি জেলার অংশগ্রহণে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। মরহুম আব্দুল হক খান সাহেবের নামে প্রতিবছর এ ধরণের আয়োজন করা হবে। সূত্র রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews