1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিবের কাছে চাঁদা দাবি ১০ জনকে আসামি করে মামলা

  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

যশোরে যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিবের কাছে চাঁদা দাবি ১০ জনকে আসামি করে মামলা

যশোর অফিস :

যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাজিবের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তার রামনগরের বাড়িতে বোমা হামলার অভিযোগে আদালতে দায়ের করা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে। রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন লাইফসহ ১০ জনকে আসামি করে মামলাটি করেছেন ওই যুবদল নেতা।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিলে পুলিশ সোমবার রাতে তা রেকর্ড করে।

মামলার অপর আসামিরা হলেন, রামনগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাসির উদ্দিন ও পারভেজ, জিল্লু ড্রাইভারের ছেলে মুসা ও জনি, মৃত আকবরের ছেলে জাহাঙ্গীর, রাজ্জাক ড্রাইভারের ছেলে শুভ, মৃত নুর মোহাম্মদের ছেলে শাহিন, লাক্কুর ছেলে লেলিন ও ইব্রাহিম হোসেনের ছেলে সাগর।

মাজহারুল ইসলাম রাজিব মামলার এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের মধ্যে মাহমুদ হাসান লাইফ, নাসির উদ্দিন, মুসা, জাহাঙ্গীর, শুভ ও শাহিন তার ভাই রাসেল হত্যা মামলার আসামি। তারা দীর্ঘদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

চাঁদার টাকা না দেয়ায় ২০১৬ সালের ৮ এপ্রিল রাত ১০টার দিকে উল্লেখিত ১০ আসামি তার বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়ি ভাঙচুর করেন। মাজহারুল ইসলাম রাজিব তাদেরকে ভাঙচুরে বাঁধা দিলে তারা তাকে মারপিট করেন।

এছাড়া তারা তার বাড়িতে বৃষ্টির মতো বোমার বিস্ফোরণ ঘটান। বোমার আঘাতে ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বোমার স্পিøন্টারের আঘাতে মাজহারুল ইসলাম রাজিবের মা রোকেয়া বেগম জখম হন। পরে আহত মা রোকেয়া বেগমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews