মানব পাচারের শিকার একজন যুবককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মানবাধিকার সংস্থা রাইটস যশোর। সংস্থা সহযোগিতায় ‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত প্রকল্প’র আওতায় সার্ভাইভার তোহিদুর রহমানকে ইলেক্ট্রিক দোকানের মালামাল কিনে দেওয়া হয়েছে।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন রাইটস যশোরের পক্ষ থেকে তৌহিদুর রহমানের হাতে মালামালগুলো তুলে দেন। এসময় রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, ডেপুটি ডাইরেক্টর (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম এবং মনিটরিং, ইভ্যালুয়েশন ম্যানেজার দেবব্রত ঢালী এবং প্রোগ্রাম অফিসার মোতাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাইটস যশোর ‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত প্রকল্প’ এর আওতায় মানব পাচারের শিকার সার্ভাইভারদের কাউন্সেলিং, পুনঃএকত্রীকরণ, জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে।

Leave a Reply