চুড়ামনকাটিঃ শনিবার বিকালে বøাড বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টান চুড়ামনকাটি বাজারের আখঁ সেন্টারে অনুষ্টিত হয়।
সভায় ব্লাড বাংলাদেশের সভাপতি রায়হান উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন বলেন, সেচ্ছাসেবী সংগঠন ব্লাড বাংলাদেশের এই মহতি কাজ একটি প্রশাংসিত কাজ।সমাজের অবহেলিত মানুষের পাশে যারা নিরালসভাবে এই সেচ্ছাশ্রমের কাজ করে যাচ্ছেন তাদের পাশে দাঁড়াতে তিনি সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানান। এ সময় তিনি দৈনিক গ্রামের কাগজের পক্ষ থেকে ব্লাড বাংলাদেশের সকল কাজের সহযোগীতার আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, ব্লাড বাংলাদেশের উপদেষ্ঠা অধ্যাপক মসিউল আযম,সাইকুল আযম।এ সময় আরো বক্তব্য রাখেন, ব্লাড বাংলাদেশের উপদেষ্ঠা সাংবাদিক আনিসুর রহমান, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, উশার আলো ফাউন্ডেশনের পক্ষে বি এম সাগর হোসাইন,যশোরিয়ান ব্লাড ব্যাংকের পক্ষে আল ফাহাত,সৈকত হোসেন,জান্নাতুল নাঈম প্রমূখ।

এদিকে ব্লাড বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে উদ্ধোধন করেন অতিথিবৃন্দ। ব্লাড বাংলাদেশের নতুন উপদেষ্ঠা করা হয় দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেনকে।

অনুষ্ঠান শেষে হাসনাত কবিরকে সভাপতি ও আল আমিনকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লাড বাংলাদেশের বর্তমান সভাপতি হাসনাত কবির।সূত্র রাতদিন

Leave a Reply