যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাজার আবাসিক এলাকার মধ্যে অবৈধভাবে বরফকল তৈরি করে দীর্ঘ ১০ বছর ধরে ব্যবসা করছে। বরফকলের দুর্ষিত গ্যাস ও দুর্গন্ধে এলাকায় বসবাস করার কঠিন হয়ে পড়েছে।
এ জন্য অবৈধভাবে স্থাপিত বরফকল বন্ধের দাবি জানিয়ে পরিবেশ অধিদফতরে অভিযোগ দেয়া হয়েছে। যার অনুলিপি জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারি বিভিন্ন সংস্থার কাছে অনুলিপি দেয়া হয়েছে।
বসুন্দিয়া মোড় বাজারের আবাসিক এলাকার বাসিন্দা মৃত রফিক বিশ্বাসের ছেলে সাফাত হোসেন অভিযোগে উল্লেখ করেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কওছার আলী গত ১০ বছর আগে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরসহ কারোর কোন অনুমতি ছাড়া জোর পূর্বক ভাবে বসুন্দিয়া বাজার মোড়ের আবাসিক এলাকার মধ্যে বরফকল তৈরি করে।
বরফকলের দূষিত গ্যাস ও দুগন্ধের কারণে স্থানীয়রা বাড়ি ছেড়ে চলে যেতে হয়। তাছাড়া বাজারের বিভিন্ন বয়সের লোকজনের শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। একই কারণে আমার পিতা রফিক বিশ^াস বিষাক্ত গ্যাসে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বরফকলের মালিক আওয়ামী লীগ নেতা হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না ।এছাড়া বরফকলের কোন অনুমতি ও নেই। স্থানীয়রা অবিলম্বে বরফকল বন্ধের জন্য জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply