1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুরের ঘিবা গ্রামের প্রবাসীর বাড়িতে ডাকাতি ও অগ্নিসংযোগের মামলা করে এখন গ্রাম ছাড়া স্বজনেরা

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

মণিরামপুরের ঘিবা গ্রামের প্রবাসীর বাড়িতে ডাকাতি ও অগ্নিসংযোগের মামলা করে এখন গ্রাম ছাড়া স্বজনেরা

যশোর অফিস :

মণিরামপুরের ঘিবা গ্রামের প্রবাসী রফিকুল ইসলাম উজ্জলের বাড়িতে ডাকাতির অভিযোগে মামলা করে চরম বিপাকে পড়েছেন তার স্ত্রী। আসামিদের অব্যহত হুমকির মুখে তিনি ও তার পরিবারের সদস্যরা এখন গ্রাম ছাড়া। এ সুযোগে আসামিরা পুকুরের মাছ, গোয়ালের গরু, গাছপালা ও ঘরের জানালা-দরজা খুলে লুট করে নিয়ে গেছে। বর্তমানের প্রবাসীর স্ত্রী ও তার পরিবারের সদস্যরা জীবনাশংকায় ভুগছেন।

ভুক্তভোগী মামলার বাদী শাপলা খাতুন জানিয়েছেন, তার স্বামী রফিকুল ইসলাম ও তার ছেলে দীর্ঘ বছর ধরে প্রবাসে আছে। ঘিবা গ্রামের জমশেদ আলী ও তার লোকজন বেশ কিছু দিন ধরে মোবাইল ফোনে রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় রফিকুলের পরিবারের ক্ষতি করার ষড়যন্ত্র করে আসছিল। গত ৫ আগস্ট বিকেলে জমশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রসাী আমার বাড়ি ঘেরাও করে ফেলে। এরমধ্যে জামশেদ আলীর হুকুমে অপর সহযোগীরা ঘরে ঢুকে নগদ ৫ লাখ টাকা, ১৩ ভরি সোনার গহনা, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিষপত্র ডাকাতি করে নিয়ে যায়। এরপর আসমিরা বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। যাতে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, এলাকার পরিবেশ কিছুটা শান্ত হওয়ায় গত ১৮ আগস্ট জমশেদ আলীসহ ৩৬ জনের বিরুদ্ধে ডাকাতি ও অগ্নিসংযোগের অভিযোগে আদালতে মামলা করা হয়। বিচারক অভিযোগটি গ্রহন করে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন। মামলার বিষয়টি আসামিরা জনতে পেলে আমার ও আমার পরিবারের সদস্যদের উপর চরম ভাবে ক্ষিপ্ত হয়। খুন-জখমের অব্যহত হুমকির মুখে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। এ সুযোগে মামলার আসামিরা পুকুরের মাছ, গোয়ালের গরু, গাছপালা ও ঘরের জানালা-দরজা খুলে লুট করে নিয়ে গেছে। আসামিদের অব্যহত লুটপাট ও খুন-জখমের হাত থেকে রক্ষায় তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews