যশোর সদরের বিরামপুরের মৎস্য চাষী আলী রেজা উজ্জলকে অপহরণ ও টাকা ছিতাইয়ের ঘটনায় চৌগাছার চিহ্নিত সন্ত্রাসী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শমিম ওরফে গালকাটা শামিমসহ ১১ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
রোববার যশোর সদরের বিরামপুরের মৃত আবুল হোসেনের ছেলে ভুক্তভোগী আলী রেজা উজ্জাল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মুক্তাদিরুল হক মুক্তা।
অপর আসারিমরা হলো, চৌগাছার বাদেখানপুর গ্রামের শুকুর বিশ^াসের ছেলে জিল্লুর রহমান, মৃত বাহার আলী বিশ^াসের ছেলে ওয়াজেদ আলী, আবুল বিশ^াস ওরফে বেড়ে আবুলের ছেলে বজলুর রহমান, শফির বিশ^াসের ছেলে সাইফুল হুজুর, বল্লবপুর গ্রামের নিমাই বিশ^াসের ছেলে কার্ত্তিক,
কুটিপাড়া গ্রামের মৃত নজরুলের ছেলে মমিন, আওরোঙ্গজেচ চুনু মিয়ার ছেলে ফয়সাল, চাঁদপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রুবেল, মৃত শওকতের ছেলে জাফর ও দুদু মাস্টারের ছেলে উল্কা।
মামলার অভিযোগে জানা গেছে, চৌগাছার বাদেখানপুর গ্রামের ৬৪ বিঘা জমির একটি ঘেরের মালিক জিল্লু, ওয়াজেদ, বজলু ও সাইফুল। তারা এ ঘের লিজ দেবে বলে মৎস্য চাষী আলী রেজা
উজ্জলের প্রস্তাব দেয়। উজ্জল তাদের কাছ থেকে ঘের লিজ নিতে রাজি হওয়ায় ৫ বছর বছর মেয়াদে প্রতি বছর ১২ লাখ ৮০ টাকা চুক্তি হয়। ২০২২ সালের ১৪ এপ্রিল উজ্জল তার লোকজন নিয়ে ঘেরের অফিসে যান টাকা দিতে।
ঘেরে উজ্জল ও তার লোকজন দেখে আসামিরা ছাড়াও অপরিচিত কয়েকজন উপস্থিত। কথাবার্তার একপর্যায়ে আসামিরা চুক্তিনামা করে না দিয়ে মোমিনের বাড়ি নিয়ে যেতে চায় তাদের। উজ্জল ও তার লোকজন এ প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা তাদের অস্ত্রের ভয় দেখিয়ে
অপহরণ করে আসামি মমিনের বাড়ি নিয়ে ১২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তিনটি ফাঁকা স্টাম্পে স্বক্ষর করে নেয়। এরপর আসামিরা গুলি করে হত্যার হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দেয়।
নিরুপায় হয়ে উজ্জল ও তার লোকজন ফিরে আসে এবং আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা করার সাসহ পায়নি। বর্তমানে পরিবেশ অনুকেল আশায় তিনি আদালতে এ মামলা করেছেন।




Leave a Reply