বাঘারপাড়ায় বিএনপি’র গণ সমাবেশ ও টিএস আইয়ুবকে সংবর্ধনা
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
১১৫
বার পড়া হয়েছে
বাঘারপাড়ায় বিএনপি’র গণ সমাবেশ ও টিএস আইয়ুবকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার:
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারী খূনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে,যশোরের বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে, শনিবার ০৭ সেপ্টেম্বর বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪ মাস কারাভোগের পর অবশেষে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।
০৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঢাকা থেকে তিনি জামিনে মুক্তির পর বাঘারপাড়ায় গণ সমাবেশের অংশ নেন। প্রথমে জামিনের কারা মুক্তির পর দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।জামিনের পর টিএস আইয়ূব জানান, দুদকের একটি সাজানো মামলায় তিনি দীর্ঘদিন জামিনে ছিলেন। জামিনে থাকাবস্থায় গত ২৩ এপ্রিল নির্ধারিত হাজিরার দিনে ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক তার প্রথম কর্মদিনে কোনো কারণ ছাড়াই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।
এরপর থেকে তিনি কয়েক দফা জামিনের আবেদন করলেও পতিত আওয়ামী লীগ সরকারের সাজানো আদালতের বিচারক তাকে জামিন দিতে অস্বীকৃতি জানান।সর্বশেষ অন্তবর্তীকালীন সরকারের আমলে গত ২৭ আগস্ট তার আইনজীবী জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানীর পর বিচারক তার জামিনে মঞ্জুর করেন। ০৭ সেপ্টেম্বর শনিবার বিকালে বাঘারপাড়ায় গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন এবং উপরক্ত মন্তব্য করেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ।
এছাড়া বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত গণ সমাবেশে উপজেলা বিএনপির আহবায় সাবেক ইউপি চেয়ারম্যান শামছুর রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ।
, বিশেষ অতিথি উপজেলা সাবেক চেয়াম্যান মশিয়ার রহমান, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মণা বিশ^াস, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দীকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খন্দকার, হাবিবুর রহমান,গোলাম মোস্তফা সিকদার প্রমুখ।
Leave a Reply