যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ নিহত হয়েছেন ২জন এবং ৬জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের মধ্যে ইন্টারনী চিকিৎসকসহ তিনজনকে আদ-দ্বিন জেনারেল হসপিটালে এবং বাকি তিনজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় সদর উপজেলার কুয়াদা বাজারে এবং দুপুর দেড়টার দিকে যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোস্ট সংলগ্ন স-মিলের সামনে এই পৃথক দুইটি সড়ক দুর্ঘটনা ঘাটে।
সড়ক দুর্ঘটনায় নিহতারা হলেন, যশোর সদর উপজেলার সুতিঘাটা কামালপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে হোসেন আলী (৫৫) ও সদর উপজেলার ভাতুরিয়া গ্রামের মৃত লতিব গাজীর ছেলে ইজিবাইযাত্রী হযরত গাজী (৬৫)।
এদিকে, চাঁচড়া চেকপোস্ট সংলগ্ন স-মিলের সামনে দুর্ঘটনায় আহতরা হলেন, শহরতলী তরফ নোয়াপাড়া এলাকার মৃত কুবাদ আলী বিশ্বাসের ছেলে ও ইজিবাইক চালক সামাদ বিশ্বাস (৩৫)।সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের মোকছেদুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান(৩১) ও তার ছোট ভাই মুশফিকুর রহমান মুহি(২৪)।এছাড়া ইন্টারনেট চিকিৎসকসহ অজ্ঞাতনামা তিনজনকে আদ-দ্বিন জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।
মৃত হোসেন আলীর ছেলে হাবিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে কুয়াদ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন তার বাবা। এ সময় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তার উপরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত ডাক্তার বিচিত্র মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে শুক্রবার দুপুরে যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোস্ট সংলগ্ন স-মিলের সামনে সোহাগ পরিবহনের ধাক্কায় ইজিবাইক উল্টে গিয়ে ঘটনাস্থলে চালাক সামাদ বিশ্বাস নিহত হন। এ ঘটনায় আহত ৬জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে তিনজনকে আদ্ব-দ্বিন জেনারেল হসপিটাল এবং মুমূর্ষ অবস্থায় বাকি তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতালে আহত মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শহরের দড়াটনা থেকে একটি ইজিবাইকে ৬ছয় জনযাত্রী পুলেরহাট বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে
যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোস্ট সংলগ্ন স-মিলের সামনে পৌঁছালে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৬৬৬) ইজিবাইকে ধাক্কায় দেয়। এ সময় ইজিবাইক উল্টে গিয়ে ঘটনা স্থলে এক যাত্রীর মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করেন।জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহত তিনজনের শারীরিক অবস্থা খারাপ থাকাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেকর্ড করা হয়েছে।

Leave a Reply