যশোরে ছিনতাই করা মোবাইল ফোন দিয়ে দিতে বলাই ছিনতাইকারীর ধারালো অস্ত্রদিয়ে হাসিনা বেগম (৬০) নামে এক মহিলার বাম হাতের আঙ্গুল কেটে দিয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় যশোর শহরের রেলগেট মডেল মসজিদের পিছনে এ ঘটনা ঘটে।
আহত হাসিনা বেগম ওই এলাকার মৃত শহীদ হোসেনের স্ত্রী। তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত হাসিনা বলেন, শুক্রবার বিকালে এই এলাকার নিলয়, জয় ও অমিত স্থানীয় ছাত্রাবাসের এক ছাত্রের মোবাইল ছিনতাই করে। বিষয়টি তিনি দেখে ফেলেন।
সন্ধ্যার পর এই মোবাইল সেট নিয়ে এলাকায় গোলযোগ হচ্ছিল। তখন তিনি নিলয় কে ছিনতাই করা মোবাইল ওই ছাত্রকে দিতে বলেন। তখন ছিনতাইকারী নিলয় রাগান্বিত হয়ে হাতে থাকা দা জাতীয় কিছু দিয়ে হাসিনা বাম হাতে কোপ মারে।
এতে হাসিনার বাম হাতের একটি আংগুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মহিলা সার্জারি অর্ডার ডাক্তার ইকরাম হোসেন বলেন, আহত হাসিনার বাম হাতের শাহাদত আঙ্গুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

Leave a Reply