1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক গ্রুপের ‘শহীদি মার্চ’ পালন

  • বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ পালন

শহিদ জয়, যশোর অফিস :

রক্তাক্ত জুলাইয়ের শহীদদের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে শহীদী মার্চ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের সিভিল কোর্ট মোড়, প্রেসক্লাব, চৌরাস্তা, দড়াটানা হয়ে শহীদ মিনারে গিয়ে ই শেষ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বক্তারা বলেন, জুলাই এবং আগস্টে স্বৈরাচার সরকার হটাতে গিয়ে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং এ আন্দোলনে শহীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্য গ্রুপের জেসিনা মূর্শীদ প্রাপ্তি, মাসুম বিল্লাহ, নূর ইসলামের নেতৃত্বে প্রেসক্লাব যশোরের সামনে জড়ো হয় যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। এরপর সেখান থেকে শুরু হওয়া ‘শহীদি মার্চ’টি যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে যশোরের বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা ছাত্র-জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বৈষম্য বিরোধী ছাত্র- আন্দোলনে নিহত ছাত্র জনতার স্বরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করে কর্মসূচি শেষ হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-রাতদিন নিউজ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-রাতদিন নিউজ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews