1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে ইজিবাইক চালক সোহাগ হত্যার মূল অভিযুক্ত আটক,ইজিবাইক উদ্ধার

  • বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুর উপজেলার ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়োজিদকে হত্যায় সাতক্ষীরা থেকে  অভিযুক্ত গ্রেফতার

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের কেশবপুর উপজেলার ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়োজিদকে হত্যার আলোচিত ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ। আটক মনিরুল শেখ কেশবপুরের হাসানপুর দক্ষিনপাড়ার হাবিবুর শেখের ছেলে। তবে ডিবির এসআই মফিুজল ইসলামের নেতৃত্বে একটি টিম সাতক্ষিরা জেলার শিকড়ি গ্রামে অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে আটক করে। উদ্ধার হয়েছে ইজিবাইক ও মোবাইল ফোন। বৃহস্পতিবার দুপুরে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ। সংবাদ সম্মেলনে ভিকটিম কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের ইজিবাইক চালক সোহাগের বাবা হায়দার আলী উপস্থিত ছিলেন।

হায়দার আলী বলেন, গত ৫ আগস্ট ভোরে সোহাগ ইজিবাইক নিয়ে বের হয়। পরে জানতে পারেন মনিরুল তাকে ছাগল আনার কথা বলে নিয়ে যান। এরপর সে আর ফিরে আসেনি। পরে কাবিলপুর গ্রাম থেকে গলাকাটা অবস্থায় সোহাগের লাশ উদ্ধার করে। দেশের চলমান পেক্ষাপটে সে সময় তিনি কারও কাছথেকেই আইনী সহযোগিতা পাননি। নতুন পুলিশ সুপার হিসেবে জিয়াউদ্দিন আহম্মেদ যোগদানের খবর পেয়ে তিনি তার কাছে আসেন। এসপি তাকে তিনদিনের মধ্যে হত্যাকারীকে আটকের আশ্বাস দেন।

পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ জানান, তিনি নতুন এসেছেন। যোগদানের পরই ২ সেপ্টেম্বর হায়দার তাকে বিষয়টি জানান। এরপর তিনি অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনকে দায়িত্ব দেন। এরই ধারাবাহিকতায় ডিবির টিম মনিরুলকে আটক করে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের কার্যালয়ে সোহাগের বাবার সাথে মা,স্ত্রী ও শিশু সন্তানও উপস্থিত ছিলেন। তারা সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকি, বেলাল হোসাইন, ডিবির ওসি রুপন কুমার সরকার, ডিবির এসআই মফিজুল ইসলাম, শামীম হোসেন, শফি আহম্মেদ রিয়েল, মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলালুজ্জামানসহ অন্যান্যরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews