1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা 

  • বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা 

মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে উৎসব মণ্ডল (১৮) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের ছাত্র উৎসব মণ্ডল ফেসবুকে মহানবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন। সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) তাজুল ইসলামের কার্যালয় নিয়ে যান।

সেখানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিষয়টি জানাজানি হলে শত শত লোক গিয়ে ওই কার্যালয় ঘেরাও করেন এবং বিক্ষোভ শুরু করেন। ক্ষিপ্ত জনতা উৎসবকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিক্ষোভ করতে থাকেন।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনী ও নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে উৎসবকে বের করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা তাকে বেদম মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) তাজুল ইসলাম জানান, আটক উৎসব মণ্ডলের বিরুদ্ধে মামলা এবং তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি। পরে বিক্ষুব্ধ জনতার হামলায় সে মারা যায়।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews