1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

যশোরে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ এবং
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শহিদ জয়, যশোর অফিস :

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রাতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৪ সেপ্টেম্বর সকালে যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় ১-০ গোলে এগিয়ে থেকে বিজয়ী হয় মেডিকেল কলেজ একাদশ। মেডিকেল কলেজের পক্ষে একমাত্র গোলটি করেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা। আধা ঘন্টার খেলায় প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। পরবর্তিতে ওয়েলফেয়ার সেন্টার একাদশ অনেকবার প্রতিপক্ষকে গোল দেয়ার জন্য আক্রমনে গেলেও ব্যর্থ হন তারা। এসময় দর্শক গ্যালারীতে মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন।

খেলা শুরুর আগে নীল এবং সবুজ জার্সি গায়ে উভয় দল এবং আয়োজকরা ফটো সেশনে মিলিত হন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির।

বিশেষ অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, অধ্যাপক ডা. এস এম আবু আহসান ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো: ফজলুল হক। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের বিভিন্ন বিভাগের শিক্ষক-ছাত্রী-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।

এধরনের খেলার আয়োজন করায় আনন্দ প্রকাশ করে অনুভ‚তি ব্যক্ত করেন উভয় দলের খেলোয়াড় এবং ছাত্রীরা।খেলায় রেফারি হিসেবে ছিলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের সেক্রেটারি সুব্রত বসাক এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা মো: আশিকুর রহমান। খেলা শেষে সবাই ফটো সেশন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews