1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বহুল আলোচিত ফিঙে লিটন কারাগারে

  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

যশোরের বহুল আলোচিত ফিঙে লিটন কারাগারে

বিশেষ প্রতিনিধি : 

যশোরের বহুল আলোচিত আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার সকালে একটি অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজের ৩য় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লিটনের আইনজীবী বিএম অনিক ইসলাম।

আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালে একটি অস্ত্র আইনের মামলা করেন আনিসুর রহমান লিটনের বাবা বারান্দীপাড়া আমতলার বদরুদ্দীন খন্দকার। মামলায় অস্ত্রসহ আটক হয় সিটি কলেজ পাড়ার প্রদীপ কুমার দাস ওরফে ভোম্বল লিটন। অভিযোগ করা হয়, আনিসুর রহমান লিটনকে হত্যার উদ্দেশ্যে তিনি গুলি করতে এসেছিলেন। পরবর্তিতে স্থানীয়রা প্রদীপকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।

এসআই মিজানুর রহমানসহ আরও কয়েকজন দফায় দফায় মামলাটি তদন্ত করেন। শেষমেষ এ ঘটনার ১০ মাস পর ১৯৯৯ সালের ১৩ জুন কোতোয়ালি থানার তৎকালীন এসআই এমদাদুল হক মুল আসামিদের অব্যাহতির সুপারিশ করেন এবং উল্টো আনিসুর রহমান লিটনের বিরুদ্ধেই অস্ত্র আইনে একটি মামলা করেন।

সেখানে উল্লেখ করা হয় শক্রতার জেরে অস্ত্র দিয়ে ওই আসামীদের ফাসানোর চেষ্টা করেন আনিসুর রহমান লিটন। পরে আনিসুর রহমান লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি স্পেশাল ট্রাইবুনাল -৪ এর বিচারক এমএম আমিনুল ইসলাম মামলার রায়ে আনিসুর রহমান লিটনকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

এরপর থেকেই লিটন পলাতক ছিলেন। বুধবার তিনি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিচারক ফারজানা ইয়াসমিন তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে ফিঙে লিটনের আইনজীবী বিএম অনিক ইসলাম বলেন, আনিসুর রহমান লিটন আওয়ামীলীগ সরকারের আমলে নির্যাতিত হয়েছেন। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে যা ষড়যন্ত্রমূলক। অস্ত্র মামলাটিও ষড়যন্ত্রমুলক মামলা বলে দাবি করেন তিনি। আইনজীবী আরও জানান, বর্তমানে দেশের পরিস্থিতি অনুকুলে আসায় লিটন আদালতে আত্মসমর্পন করেছেন। তারা এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন। তাদের বিশ্বাস লিটন ন্যায় বিচার পাবেন।

এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, আনিসুর রহমান লিটন যশোরের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি লিটন ট্রাভেলস এর মালিক। তিনি দীর্ঘদিন বিদেশে থাকাকালে তার স্ত্রী ফাতেমা আনোয়ারের মাধ্যমে এলাকাবাসীর পাশে থেকেছেন। বিশেষ করে করোনাকালীন সময় লিটনের সহযোগিতা তাদের আজীবন মনে থাকবে বলেও মন্তব্য করেন কেউ কেউ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews