মানবাধিকার সংগঠন রাইটস যশোরের পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংস্থার কর্মীদের একদিনের বেতন তুলে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের ত্রাণ হতবিলে।
মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুরে যশোর কালেক্টরেটে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীনের হাতে সহায়তার অর্থ তুলে দেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
এসময় প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও রাইটস যশোরের উপ-পরিচালক (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম এবং যশোর কাজী সমিতির সভাপতি মাওলানা মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply