বেনাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকা থেকে পাসপোর্ট যাত্রীদের ডলার টাকা ও পাসপোর্ট ছিনতাইয়ের অভিযোগে দালালদের ৮টি ব্যবসা প্রতিষ্টানে তালা মেরে সাময়িক বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে পোর্ট থানার ওসি সুমন কুমার ভক্তের নের্তৃত্বে পুলিশের একটি দল বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় বাজার কমিটি বিএনপির নেতা কর্মি ও পরিবহন নেতারা অভিযানে সহায়তা করেন।অভিযুক্ত দালালদের ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও ৪টি প্রতিষ্টানের দায়িত্বরতদের সতর্ক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি সুমন কুমার ভক্ত।
ওসি সুমন কুমার ভক্ত জানান, পাসপোর্ট যাত্রীদের সেবায় সব ধরনের সহযোগিতা দিচ্ছে প্রশাসন। যাত্রীদের নিরাপত্তাসহ নির্বিঘ্নে যাতায়াতে কাজ করছেন তারা। দালালদের অপতৎপরতা রোধে চলছে অভিযান। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত দালালদের ৮টি ব্যবসা প্রতিষ্টান সামযিক বন্ধ করে দেওয়া হয়েছে।
বেনাপোল বড়আচড়া ওযার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু ও শ্রমিক নেতা কামাল বিশ্বাস জানান বেনাপোলের সুনাম ও যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে প্রশাসনের সাথে সব ধবনের সহযোগিতা করছেন তারা। চেকপোস্ট বাজার কমিটির সাধারন সম্পাদক মিলন হোসেন জানান বেনাপোল চেকপোষ্ট এলাকায কোন ধরনের দালালদের অপতৎপরতা রুখে দিতে প্রশাসনের সাথে কাজ করছেন তারা। যাত্রীদের সেবায় বাজার কমিটির পক্ষে সব ধরনেন সহযোগিতা দিতে চান তারা।

Leave a Reply