1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পেট্রোল পাম্পে ডিজিটাল মিটারে তেল বিক্রিতে লুকোচুরি ধরলো শিক্ষার্থীরা ৩টি মেশিন সিলগালা

  • সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

যশোরে পেট্রোল পাম্পে ডিজিটাল মিটারে তেল বিক্রিতে লুকোচুরি ধরলো শিক্ষার্থীরা ৩টি মেশিন সিলগালা

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে পেট্রোল পাম্প মনিটরিংয়ের সময় একটি পেট্রোল পাম্পে ডিজিটাল তেল বিক্রির মিটার মেশিনে লুকোচুরি ধরেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিএসটিআইয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে নিয়ে পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে তেল বিক্রিতে ভোক্তাদের সাথে প্রতারণার সত্যতা পায়।

এরপর ঘটনায় রজনীগন্ধা ফিলিং সেন্টারের অকটেন,পেট্রোল,ডিজেল, ডিসপেন্সিং ইউনিট (ডিজিটাল মিটার মেশিন) সিলগালা করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরে নেতৃত্বদানকারী মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ এবং তা কার্যকরের নির্দেশ ঘোষণার পর গত ১ সেপ্টেম্বর থেকে তাদের নেতৃত্বে একদল শিক্ষার্থীদের নিয়ে যশোরের বিভিন্ন পেট্রোল পাম্প তদারকির সময় রজনীগন্ধা ফিলিং সেন্টারে তেল বিক্রিতে লুকোচুরি দেখতে পান তারা।

এরপর সোমবার সকালে বিএসটিআই এর উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ’কে বিষয়টি অবগত করেন। জরুরী ভিত্তিতে বিএসটিআইয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের নিয়ে রজনীগন্ধা ফিলিং সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই পেট্রোল পাম্পে ডিজিটাল মিটার মেশিনে প্রতি ১০ লিটার অকটেনে ১৫০ মিলি কম প্রদান এবং প্রতি ১০ লিটার পেট্রোলে ৬০ মিলি কম প্রদান ও প্রতি ১০ লিটার ডিজেলে বিক্রিতে এক হাজার ২০ মিলি কম তেল দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণার সত্যতা পায়।

প্রতারণার দায়ে ওই পেট্রোল পাম্পের অকটেন, পেট্রোল, ডিজেল, ডিসপেন্সিং ডিজিটাল ইউনিট (মেশিন) সিলগালা করে বিএসটিআইয়ের কর্মকর্তারা। এ সময় জেলা বিএসটিআইয়ের ইন্সপেক্টর মোঃ রাকিব ইসলাম এবং ফিল্ড অফিসার খালেদ হোসেন উপস্থিত ছিলেন।

বিএসটিআই এর উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা আমাদের জানালে তাদেরকে সাথে নিয়ে রজনীগন্ধা ফিলিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই পাম্পের ডিজিটাল তেল বিক্রির মিটার মেশিনে ত্রুটি পাওয়ায় এবং প্রতারণার সত্যতা পাওয়ায় ওই পাম্পের ৩টি মেশিন সিলগালা করা হয়েছে।তিনি আরও বলেন,পেট্রোল পাম্প মনিটরিংয়ে শিক্ষার্থীদের শতভাগ সহোযোগিতা করা হবে। তারা যখনই অসংগতি পাবে আমাদের জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews