1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রেমিট্যান্স এলো ২২২ কোটি ডলার, যে ৮ ব্যাংকে এক টাকাও আসেনি

  • সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

রেমিট্যান্স এলো ২২২ কোটি ডলার, যে ৮ ব্যাংকে এক টাকাও আসেনি  

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অর্থনীতির চাকা শ্লথ হওয়া থেকে রক্ষা করছে প্রবাসীদের পাঠানো অর্থ। সবশেষ আগস্ট মাসে দেশে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে ব্যাংকগুলোর মাধ্যমে। এই হিসাবে প্রতিদিন গড়ে ৭ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। তবে দেশে কার্যরত ৮টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স। এর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকও।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে জানা যায়, আগস্ট মাসে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮টি। এর মধ্যে রয়েছে ১টি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৩টি বেসরকারি ব্যাংক ও ৩টি বিদেশি ব্যাংক।

আগস্টে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

এ ছাড়া কোনো রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও।

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার।

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪৭ লাখ ১০ হাজার ডলার এসেছে।

গত জুলাইয়ে ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। এ হিসেবে গত মাসের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে শেষ পাঁচ দিনে। ২৫ থেকে ৩১ আগস্ট দেশে ৫০ কোটি ২৯ লাখ ৯০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। ১১ থেকে ১৭ আগস্ট দেশে এসেছে ৪০ কোটি ৪৪ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

এ ছাড়া গত ৪ থেকে ১০ আগস্ট দেশে এসেছিল ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বৈধ বা ব্যাংক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত বৈদেশিক মুদ্রা রিজার্ভকে চাঙ্গা করতে এসব পদক্ষেপ নেওয়া হয়।

সূত্র:অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews