1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছা মহিলা কলেজে প্রবেশের চেষ্টারুখে দিলো বৈষম্য বিরোধী

  • রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

ঝিকরগাছা মহিলা কলেজে প্রবেশের চেষ্টারুখে দিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ

যশোর অফিস :

রবিবার সকালে যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ শাহানুর কবিরকে কলেজে প্রবেশের চেষ্টা রুখে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, রবিবার সকালে বিএনপি থেকে বহিষ্কৃত এনামুল হক এবং সাবেক পৌরসভা কমিশনার বাবলু ঝিকরগাছা মহিলা কলেজে আসেন।

উপাধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসেনকে সাথে নিয়ে শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের নিয়ে বসেন। বহিষ্কৃত এনামুল হক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে আবারও আহ্বান জানাচ্ছি অধ্যক্ষ শাহানূর কবিরের পক্ষ থেকে কিছু টাকা নিয়ে তাকে কলেজে যোগদান করানো হোক।

একথা শুনে বিক্ষুব্ধ শিক্ষকরা এনামুল ও বাবলুর উদ্দেশ্যে বলেন, কলেজের নিয়োগ বাণিজ্যের সমুদয় টাকা এবং শিক্ষক কর্মচারীদেরকে হয়রানি করে হাতিয়ে নেয়া টাকা ফেরত দিতে হবে। অন্যথায় তাকে কলেজে ঢুকতে দেয়া হবে না। বিক্ষুব্ধ শিক্ষকদের দাবির কথা বুঝে এনামুল হক বলেন, আসলে অধ্যক্ষ যে কাজ করেছেন তাতে আর তাকে কলেজে আসতে দেয়া যায় না।

অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ খবর পান মহিলা কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষকে কলেজে প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে। এমন খবর পেয়ে তারা মহিলা কলেজে প্রবেশ করেন। ছাত্রদের প্রবেশ করা দেখে বিএনপির পক্ষ থেকে আসা ওই দুইজন কলেজ ত্যাগ করেন।

বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ শিক্ষকদের সাথে বসে অধ্যক্ষের সকল দুর্নীতির তথ্য সংগ্রহ করেন। তারা চলে যাওয়ার সময় বলেন, দুর্নীতিবাজ অধ্যক্ষর কলেজে প্রবেশের চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।অধ্যক্ষের দুর্নীতির এই তালিকা আমরা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেব।

স্থানীয় একটি সূত্র বলছে, শনিবার রাতে মহিলা কলেজের সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান রশিদের বাড়িতে পলাতক ও দুর্নীতিবাজ অধ্যক্ষ শাহানুর কবীর,

বিএনপি থেকে বহিষ্কৃত এনামুল হক গোপন বৈঠক করেন।ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,অধ্যক্ষ স্যারের পক্ষ বিপক্ষে দুইটি সংগঠনের লোকজন এসেছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews