1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন প্রফেসর ড.জাকির হোসেন

  • রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

যবিপ্রবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব
পেলেন প্রফেসর ড.জাকির হোসেন

শহিদ জয়, যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন। রোববার বিকেলে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের অনুপস্থিতিকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের এক সভায় গৃহীত সিদ্ধান্তমূলে মনোনীত এ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেনকে সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হলো।’

প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তির অনুষদের ডিন ছাড়াও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে জাপানের সিমানে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অ্যাটমস্ফেয়ার অ্যান্ড ওশান রিসার্চ ইনস্টিটিউটে পোস্ট-ডক সম্পন্ন করেন। তিনি যবিপ্রবির পিএমই বিভাগে ২০১০ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

২০১৭ সালে তিনি সহযোগী অধ্যাপক ও ২০২১ সালের মে মাসে একই বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বিশ্বের বিভিন্ন গবেষণা সাময়িকীতে তাঁর ৫৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ৫০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা সম্মেলনে অংশগ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews