বেনাপোল থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া মালামাল উদ্ধার আসামি আটক
৭/১০/২২ তারিখ ভোর ০৫ঃ০৫ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ছোট আচড়া নতুন থানা ভবনের সামনে পাকা রাস্তার উপর হতে বন্দর হতে চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি আলমসাধুতে থাকা ১২৪ পিচ লোহার পাত যার মোট ওজন-২০ মণ, মোট মূল্য অনুমান-৮০,০০০/
টাকা, ১২(বার) বস্তা লোহার কুচি,যার প্রতি বস্তায় ১.৫ মণ করে মোট-১৮ মণ, মূল্য অনুমান-৯,০০০/- টাকা, একটি স্যালো ইঞ্জিন চালিত পুরাতন আলম সাধু গাড়ী, যার মূল্য অনুমান-৮০,০০০/

-টাকা, সর্ব মোট জব্দকৃত আলামতের মূল্য-
১,৬৯,০০০/ টাকা আটক করা হয়। ধৃত আসামী ১। ইমামুল (২৯), পিতা-মোঃ আইয়ুব আলী,সাং-পুরন্দপুর
(দক্ষিনপাড়া),থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, ২।মোঃ রিপন হোসেন (৪৩),

পিতা-মৃত আব্দুল হাই, সাং-বামনআলী (বাইসাপাড়া), থানা -ঝিকরগাছা, জেলা-যশোর, ৩। মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা-মৃত রহমত আলী, সাং-ভবেরবেড়, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর।।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

Leave a Reply