স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের নড়াইলের মুলিয়া শ্রীদাম বর্মণ ফুটবল একাদশ বনাম মাগুরার বাউলিয়া ফুটবল একাদশের মধ্যেকার ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে মুলিয়া শ্রীদাম বর্মণ ফুটবল একাদশ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক মোহন। এছাড়া ৮ দলীয় এ ফুটবল খেলায় ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বিজয়ী নড়াইলের মুলিয়া শ্রীদাম বর্মণ ফুটবল একাদশের সবুজ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বিধান চন্দ্র গোস্বামী।

বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন, সঞ্জয় পাঠক, অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিসেস করুনা মজুমদার,অবসরপ্রাপ্ত ব্যাংকার ঘনশ্যাম মজুমদার, অনুপ কুমার রায়, বিদ্যুৎ কুমার স্যান্নাল, অবসরপ্রাপ্ত শিক্ষক অশ্বিনী কুমার দাস, ইউপি সদস্য চিন্ময় ভৌমিক প্রমুখ। ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজক ছিলেন স্থানীয় থ্রি -স্টার স্পোটিং ক্লাব ও বাকড়ী- এগারোখান এলাাসী। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply