1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৪ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন যশোরের বিএনপি নেতা টিএস আইয়ূব

  • শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

৪ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন যশোরেরবিএনপি নেতা টিএস আইয়ূব

শহিদ জয় যশোর :

 দীর্ঘ ৪ মাস কারাভোগের পর অবশেষে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।  শুক্রবার বিকেলে  ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। জামিনের পর দলীয় নেতাকর্মীরা তাকে কারা ফটকে শুভেচ্ছা জানান।

জামিনের পর টিএস আইয়ূব জানান, দুদকের একটি সাজানো  মামলায় তিনি দীর্ঘদিন জামিনে ছিলেন। জামিনে থাকাবস্থায় গত ২৩ এপ্রিল নির্ধারিত হাজিরার দিনে ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক তার প্রথম কর্মদিনে কোনো কারণ ছাড়াই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এরপর থেকে তিনি কয়েক দফা জামিনের আবেদন করলেও পতিত আওয়ামী লীগ সরকারের সাজানো আদালতের বিচারক তাকে জামিন দিতে অস্বীকৃতি জানান।

সর্বশেষ অন্তবর্তীকালীন সরকারের আমলে গত ২৭ আগস্ট তার আইনজীবী জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানীর পর বিচারক গতকাল তার জামিনে মঞ্জুর করেন। 

তিনি বলেন,একটি সফল ছাত্র-জনতার গণঅভূত্থানের পর স্বৈরাচারের কারাগার থেকে মুক্তি পাওয়ায় আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। এই আন্দোলনে যেসকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

একই সাথে কারাগারে থাকাবস্থায় যশোর-৪ নির্বাচনী এলাকাসহ যশোর জেলা বিএনপির যেসকল নেতাকর্মী, শুভাকাঙ্খী খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব দ্রুত সময় তিনি এলাকায় ফিরবেন বলে জানান। 

শুক্রবার বিকেল ৪ টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। এসময় কারাগারের সামনে অপেক্ষমান বাঘারপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews