1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দাবি না মানা পর্যন্ত পানি বিল না দেওয়ার আহবান জানিয়েছেন পৌর নাগরিক কমিটি

  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

দাবি না মানা পর্যন্ত পানি বিল না দেওয়ার আহবান জানিয়েছেন পৌর নাগরিক কমিটি

শহিদ জয়, যশোর অফিস :

দাবি না মানা পর্যন্ত পানি বিল না দেওয়ার আহবান জানিয়েছেন পৌর নাগরিক কমিটি, যশোর। আজ বৃহস্পতিবার ২৯ আগষ্ট সকাল ১১ টায় যশোর পৌর প্রশাসক রফিকুল ইসলামের নিকট পৌর নাগরিক কমিটি, যশোরের এক প্রতিনিধি দল বর্ধিত পানি বিল বাতিল,

পৌর নাগরিক কমিটি, যশোরের সাথে আলোচনা করে পূনঃ কর নির্ধারণ করা ও পৌর সভার অতীত কাজের তদন্ত করে দূর্নীতির সাথে যুক্ত জনপ্রতিনিধি, কর্মচারিদের বিচার করা, সকল ওয়ার্ডের রাস্তা ও ড্রেন সংস্কার করা এবং পানির সংযোগ ঐচ্ছিক করার দাবিতে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পৌর নাগরিক কমিটি, যশোরের সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, অধ্যাপক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ শাহিন ইকবাল, নাজিমউদ্দিন, শেখ আলাউদ্দিন, এস এ নাসির শেফার্ড, শুকুর আলী, মো. কামরুজ্জামান, এমদাদুল হক দুলাল, লিয়াকত হোসেন, ইকবাল খান, আলাউদ্দিন, আশরাফুল রহমান বুলবুল, বুলবুল খোকন, হাসান হাফিজুর রহমান, রেজাউল ইসলাম পাপিয়া রাজ্জাক প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, আমরা পৌর করের ১০ ভাগ পানি কর দেই। পৌরসভা আমাদের পানি সেবা দেয় না। আমাদের পানি কিনে নিতে হয়। সে পানি অস্বাস্থ্যকর। পৌরসভা জোর করে আমাদের পানি সংযোগ নিতে বাধ্য করছে। সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে বিচ্ছিন্ন করতে দিচ্ছে না। এটা কি মগের মুল্লুক!

বিদ্যুৎ মূল্য বৃদ্ধির অজুহাতে ৩০ টাকা বিল একতরফা ভাবে বৃদ্ধি করেছে , এটা একটা বিষফোড়া। বিদ্যুৎ বিল আমাদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও বেড়েছে। বিদ্যুৎ বিল বৃদ্ধির কারনে সকল জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের আয় কি বৃদ্ধি পেয়েছে? এত নির্যাতন জুলুম মেনে নেওয়া যায় না। পৌরসভা কে ১ মাসের সময় দিলাম। এর মধ্যে বর্ধিত পানি বিল বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো। দাবি না মানা পর্যন্ত পানি বিল না দেওয়ার জন্য পৌর নাগরিকদের প্রতি আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews