1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মামলার অভিযোগ অঙ্গহানি যশোরে সাবেক পুলিশ সুপার আনিস ওসি আক্কাসসহ ৮ পুলিশের নামে মামলা

  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

মামলার অভিযোগ অঙ্গহানি যশোরে  সাবেক পুলিশ সুপার আনিস ওসি আক্কাসসহ ৮ পুলিশের নামে মামলা

যশোর অফিস :

যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার হাসানুর গাজী নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি চালিয়ে অঙ্গহানির অভিযোগে বুধবার তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন, কোতয়ালি থানা পুলিশের তৎকালীন ওসি শিকদার আক্কাছ আলী, এসআই জামাল হোসেন, এসআই এইচ এম মাহামুদ,কনস্টেবল অভিজিৎ, হাসনাত, হাফিজ ও সাঈদ।ভুক্তভোগী হাসানুর গাজী নিজেই মামলা করেছেন। তিনি কিসমত নওয়াপাড়ার কুদ্দুস আলীর ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগ গ্রহণ করলেও এ দিন কোনো আদেশ দেননি। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মো.আব্দুল্লাহ।

হাসানুর গাজী মামলায় উল্লেখ করেছেন, ২০১৫ সালের ১৬ আগস্ট রাত ১২টার দিকে উল্লিখিত আসামিরা তার বাড়িতে যান। এ সময় আসামি তৎকালীন ওসি শিকদার আক্কাছ আলীর নির্দেশে আসামি কনস্টেবল অভিজিৎ, হাসনাত, হাফিজ ও সাঈদ সেখান থেকে হাসানুরকে জোরপূর্বক গাড়িতে তোলেন এবং হাসানুরের মা মিনা বেগমকে থানায় দেখা করতে বলেন।

সাথে সাথে মিনা বেগম কোতোয়ালি থানায় যান এবং তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য আসামি এসআই জামাল হোসেনকে অনুরোধ করেন। তখন এসআই জামাল হোসেন তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। পরে বাড়ি গিয়ে এক লাখ টাকা যোগাড় করে ফের থানায় এসে এসআই জামাল হোসেনকে দেন মিনা বেগম। কিন্তু তাতেও মন গলেনি এসআই জামাল হোসেনের।

তিনি আরও ৪ লাখ টাকার জন্য মিনা বেগমকে চাপ সৃষ্টি করতে থাকেন। তখন মিনা বেগম বাকী ৪ লাখ টাকা এনে দিতে অপরাগতা প্রকাশ করেন। এ কারণে তাকে থানা থেকে তাড়িয়ে দেন এসআই জামাল হোসেন।

ওইদিন দিবাগত রাত পৌনে ২টার দিকে হাসানুরে বাম পায়ের হাঁটুতে গুলি করা হয়। এরপর তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে হাসানুরের বাম পায়ের হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিতে হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews