যশোরে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে বিয়ের নামে সাত মাস ধর্ষণের অভিযোগের মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা বিয়ের কাজীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে এই চার্জশিট দাখিল করেছেন কোতোয়ালি থানার এআই আব্দুর রাজ্জাক।
আসামিরা হলো, সদর উপজেলার রামনগর গ্রামের দক্ষিণপাড়ার আলাউদ্দিনের দুই ছেলে সাজু হোসেন ও রবি ইসলাম রবি এবং একই এলাকার নেকমান সরদারের ছেলে বিয়ের কাজী আকবর আলী ওরফে আকবর খুঁড়া।বাদী একই এলঅকার বাসিন্দা এবং ভুক্তভোগী কিশোরীর মা।
বাদী মামলায় বলেছেন, তার কিশোরী মেয়ে রামনগর এলাকার একটি স্কুলে লেখাপড়া করে। আসামি সাজু স্কুলে যাওয়া-আসার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করতো। প্রেম প্রস্তাব দেয়াসহ বিয়ের জন্য বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে ফুঁসলাইতে থাকতো। এক পর্যায় মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর সেকারণে ২০২৩ সালের ২৫ অক্টোবর এই মামলার আসামি আকবর আলীকে ভুয়া কাজী সাজিয়ে কয়েকটি কাগজে স্বাক্ষর করিয়ে বলছে আমাদের বিয়ে হয়ে গেছে।
এখন থেকে আমরা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে আর কোন বাধা নাই। এভাবে ওইদিনের পর থেকে মেয়েটির সাথে স্বামী-স্ত্রীরমত শারীরিক সম্পর্ক করে আসছিল সাজু হোসেন। চলতি বছরের ১৬ মে একটি কাগজ নিয়ে সাজু মেয়েটিকে বলছে আমার একটি চাকরির জন্য তোমাকে জিম্মাদার হিসেবে স্বাক্ষর করতে হবে। স্বামীর চাকরির জিম্মাদার হিসেবে মনে করে মেয়েটি সরল বিশ্বাসে স্বাক্ষর করে দেয়।
ওইদিন বিকেল ৫্টার দিকে মেয়েটি বলছে তোমার সাথে আমার তালাক হয়ে গেছে। এখন থেকে আমরা আর স্বামী-স্ত্রী নেই। তখন মেয়েটি বলছে যে কবে তালাক হলো! এসময় সাজু ১৫ মে স্বাক্ষর করালেও ৫ মে তালঅক দেয়া হয়ে গেছে বলে জানিয়েছে। ফলে মেয়েটি তার বাড়ি থেকে একবস্ত্রে পিতার বাড়িতে তাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় ১৭ মে সাজুসহ তার সাজানো কাজীকে মেয়ের পিতার বাড়িতে ডেকে নেয়া হয়।
এসময়ও সাজু বলছে তালাক হয়ে গেছে। কিন্তু সাজানো কাজী আকবর হোসেন বলেছেন, তিনি এই বিয়ের ঘটনায় কাবিন রেজিস্ট্রি করেননি। কারণ মেয়েটি ছিলো নাবালিকা। পরে এই ঘটনায় মেয়ের মা কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে সাজু, তার পিতা, ভাই ও কাজীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছিলেন।
প্রথমে প্রেম এবং পরে বিয়ের নামে জালজালিয়াতির মাধ্যমে কাবিননামা তৈরী করে মেয়েটির সাথে স্বামী-স্ত্রী হিসেবে শারীরিক সম্পর্ক করে ধর্ষণের অপরাধ করেছে বলে তদন্তে প্রমানিত হয়েছে বলে তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক চার্জশিটে উল্লেখ করেছেন।

Leave a Reply