1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সোনার অলঙ্কার চুরির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা

  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

যশোরে সোনার অলঙ্কার চুরির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা

যশোর অফিস :

যশোরে নগদ টাকা ও সোনার অলঙ্কার চুরির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে গত সোমবার বিকেলে কোতয়ালি থানায় মামলা করেছেন মহিদুল ইসলাম নামে এক ব্যক্তি।তিনি সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ডা. আব্দুল খালেকের ছেলে। বর্তমানে তিনি বিরামপুরের একটি বাড়িতে ভাড়া থাকেন।

আসামিরা হলেন, বিরামপুরের বাবর আলীর মেয়ে মনিরা খাতুন ও স্ত্রী আনোয়ারা বেগম।মহিদুল ইসলামের অভিযোগ,১বছর আগে মনিরা খাতুনের সাথে তার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর মহিদুল ইসলাম লক্ষ্য করেন, তার স্ত্রী মনিরা খাতুন প্রতিনিয়ত কারো সাথে মোবাইল ফোনে গল্প গুজব করছেন।

এ বিষয়ে মহিদুল ইসলাম জিজ্ঞাসা করলে স্ত্রীর কাছ থেকে তিনি কোনো সদুত্তোর পাননি। এক পর্যায়ে মহিদুল ইসলাম স্ত্রীর মোবাইল ফোন পরীক্ষা করে দেখতে পান, মনিরা খাতুন তার সাবেক স্বামী শিমুলের সাথে গল্প করতেন।

পরে তিনি স্ত্রীকে আগের স্বামীর সাথে কথা বলতে নিষেধ করলে স্ত্রী ক্ষিপ্ত হন এবং মহিদুল ইসলামের সাথে সংসার করতে অস্বীকার করেন। গত ২৩ আগস্ট রাত ৯টার দিকে মহিদুল ইসলাম বাসায় না থাকার সুযোগে শাশুড়ি আনোয়ারা বেগম আসেন।

এরপর স্ত্রী মনিরা খাতুন বাসায় রাখা ব্যবসার ৩ লাখ ৬৫ হাজার টাকা এবং ১ ভরি ওজনের একটি সোনার চেইন নিয়ে তার মা আনোয়ারা বেগমের সাথে বাসা থেকে চলে যান। বাধা দিলে তারা মহিদুল ইসলামের বোন মোছা.মনিরা খাতুনকে মারধর করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews