যশোরে টোলের টাকা না দেওয়াকে কেন্দ্র করে রুস্তম আলী(৪০) নামে এক ফুল ব্যবসায়ীকে ব্লেড দিয়ে গলায় জখম করেছে দুর্বৃত্ত। মঙ্গলবার সন্ধ্যার ৬টার দিকে শার্শা নাভারণ পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। আহত রুস্তম ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের মৃত কিসমত আলীর ছেলে।
হাসপাতালে আহত রুস্তম জানিয়েছেন, প্রতিদিনের মত মঙ্গলবার বিকালে নাভারণ পুরাতন বাজারে ফুল বিক্রি করছিলেন। এ সময় স্থানীয় সাইদুর রহমান বাজারের টোলের টাকা চায়। কিন্তু সেই টাকা না দেওয়াই সে হঠাৎ করে একটি ব্লেড দিয়ে গলায় হত্যার উদ্দেশে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।জরুরী বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহত রুস্তমের বামপাশের গলা কেটে গিয়েছে। তবে গলার শিরা না কাটায় তিনি আশঙ্কা মুক্ত রয়েছেন। প্রাথমিক ব্যবস্থা পত্র দিয়ে তাকে ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply