যশোর জেলা বিএনপির ত্রাণ তহবিলে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ অব্যাহত
যশোর জেলা বিএনপির ত্রাণ তহবিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দুর্গত মানুষের জন্য যশোর জেলা বিএনপি গত কয়েক দিন ধরে ত্রাণ সংগ্রহ করছে। মঙ্গলবার জেলা বিএনপির ত্রাণ তহবিলে দলীয় নেতাকর্মী ছাড়াও যশোরের বিভিন্ন ব্যবসায়ী,
পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীর অংশ হিসেবে নগদ অর্থ, শুকনা খাদ্য ও বস্ত্র প্রদান করা হয়।এছাড়া ব্যাক্তি পর্যায়েও অনেকে জেলা বিএনপির ত্রাণ তহবিলে ত্রাণ সামগ্রী প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, একে শরফুদ্দৌলা ছোটলু,
মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।
Leave a Reply