স্টাফ রিপোর্টার : বাঘারপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত। বৃহস্পতিবার সকাল১০টায় যশোর – নড়াইল সড়কের চাড়াভিটার বাঘারপাড়া রাস্তামাথা মোড়ে জুয়েল রানা নামের এক যুবক বেপরোয়া গতিতে তার নিজ মোটর সাইকেল এ্যাপাসি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে পাল্টি খেয়ে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে নিয়ে গেলে অবস্থার বেগতিক দেখে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।
আহত জুয়েল রানা বাঘারপাড়া উপজেলার ৮নং বাসুয়াড়ী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আবুল খাঁনের ছেলে। এরিপোর্ট লেখা পর্যন্ত জুয়েল রানার অবস্থা অপরিবর্তিত ছিলো।

Leave a Reply