1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএনপি কর্মীকে গুমের অভিযোগে ডিআইজি আনিসসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

যশোরে বিএনপি কর্মীকে গুমের অভিযোগে ডিআইজি আনিসসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে সদরের কিসমত নওয়াপাড়া গ্রামের বিএনপি কর্মী মাসুমকে গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার বর্তমান নৌ পুলিশে সংযুক্ত ডিআইজি আনিসুর রহমানসহ ৭ পুলিশ সদস্যের নামে আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাসুমের মামা কুদ্দুস আলী বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী রূহিন বালুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলো, যশোর কোতোয়ালি থানার সাবেক ওসি শিকদার আক্কাস আলী, এসআই আবু আনসার, কন্সটেবল হাফিজ, কন্সটেবল অভিজিৎ, কন্সটেবল সাঈদ, কন্সটেবল হাসনাত।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে,যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার মতিউর রহমানের ছেলে মাসুম বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। ২০১৫ সালের ৩ আগস্ট তিনি সরকার বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।

ওইদিন বাড়ি ফেরার পর রাত সাড়ে ১১টার দিকে এসআই আবু আনসার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে এবং পুলিশের গাড়িতে উঠায়। এসময় মাসুমের মামা মামলার বাদী আটকের কারণ জানতে চাইলে পুলিশ জানায়-ও বড় নেতা হয়ে গেছে; ওকে মেরে ফেলা হবে’। পরের দিন থানায় গিয়ে তাকে হাজতে পাওয়া যায়। কিন্তু পুলিশ তাকে আদালতে সোপর্দ করেনি। তারপর থেকে মাসুমের আর কোন খবর মেলেনি।

অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে মাসুমের স্বজনদের ধারণা তাকে পুলিশ হেফাজতে হত্যার পর গুম করা হয়েছে। তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান এবং ওসি শিকদার আক্কাস আলীর নির্দেশ মাসুমকে গুম করা হয়েছে। ওই সময় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। বর্তমান‌ সময়ে পরিবেশ অনুকূলে আসায় ন্যায় বিচার পেতে আদালতের স্মরণাপন্ন হয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews