আজ ২৭/০৮/২৪ মঙ্গলবার সকাল ছয়টায় যশোর শহরের জেলখানা মোড়ে কাভার্ড ভ্যান উল্টে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক রানা কাঠেরপুল এলাকায় সাগরের মাংসের দোকানের কর্মচারী।
স্থানীয়রা জানান, নিউমার্কেট হয়ে একটি কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে আসছিল। জেলখানা মোড়ে আসামাত্রই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর আব্দুল খালেকের বাড়ির সামনে আঘাত করে কাভার্ড ভ্যানটি উল্টে যায়।
এ সময় নিহত রানা কাভার্ড ভ্যানের নিচে পড়ে গেলে ঘটনাস্থলে রানার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আব্দুল খালেকের বাড়ি টা বেশ ক্ষতিগ্রস্ত হয়। এনিউজ লেখা পর্যন্ত পুলিশ ঘটনা স্থানে অবস্থান করছিল ।

Leave a Reply