1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বাঘারপাড়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত

  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

যশোর বাঘারপাড়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ভাড়া করার দুর্বৃত্তরা আজিজুর রহমান (৩৩) নামে এক যুবককে পিটিয়ে জখম করেছে।রোববার আনুমানিক সন্ধা ৭টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আজিজুর- ওই গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে ও আওয়ামী লীগের কর্মী।

আহত আজিজুর জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে রসুলের ফুফাতো বোনসহ পরিবারের নামে মামলা করেন আজিজুর। সেই মামলার তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় রসূল চাপ দিয়ে আসছিল।

সর্বশেষ গত রোববার সকালে মামলা তুলে নেওয়ার জন্য শাসিয়ে যাই। একই সাথে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। সন্ধ্যার ভিতরে সেই দাবিকৃত টাকা না দেওয়াই মির্জাপুর গ্রামের রসুল (৪০), ধান্যপুড়ো গ্রামের শামীম (৩৩) এবং গাইড ঘাট গ্রামের জাহাঙ্গীরসহ (৩২) অজ্ঞাতনামা ৬/৭ জন আজিজুরের বাড়িতে ঢুকে হকস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।

পরে আহতের আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।নামে প্রকাশে অনিচ্ছুক আহতের এক স্বজন বলেন- দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews