দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে অতিভারি বৃষ্টিতে পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতায় এক প্রকার বন্যার রূপ নিয়েছে যশোরে। টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে যশোর শহরের বেশির ভাগ এলাকা। শহরের তুলনামূলক নিচু এলাকায় যেখানে অল্প বৃষ্টিতে পানি জমে সেসব
স্থানে রীতিমতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্রমগিত বাড়ছে পারিন পরিমান। অধিকাংশ স্থানে হাঁটু সমান পানি জমেঝে কোথাও কোথাও মাজা পানি। বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। শহরের বহু রাস্তা ও গ্রামাঞ্চলের মাঠঘাট পানিতে থৈ থৈ করছে।
ভেসেছে পুকুর ও মাছের ঘের। েশহরের অন্তত ৩০টির বেশি প্রধান সড়কে পানি জমে আছে। এছাড়ও অসংখ্য লেন বাইলে রয়েছে পানি। খড়কি এলাকার শাহ্ আবদুল করিম সড়ক, স্টেডিয়াম পাড়া, শহরের পিটিআই, নাজির শংকরপুর, ফায়ার
সার্ভিস মোড় থেকে পাইপ পট্টি, বেজপাড়া চিরুনিকল, আশ্রম রোড, শংকরপুর, রেল রোড, মিশনপাড়া, রেলস্টেশন, চোপদারপাড়া, বেজপাড়া তালতলা, টিবি ক্লিনিক মোড়, পুরাতন কসবা, পুলিশ লাইন টালি
খোলা, বিমানবন্দর রোড ও ষষ্ঠীতলাপাড়ার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়াও শহরের ছোট ছোট সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব সড়কের দুই পাশের ড্রেনের ময়লা-আবর্জনা মিশ্রিতনোংরা পানি উপচে পড়েছে সড়কে। সড়ক ছাপিয়ে সেই পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে আছেন পৌরসভার ৫,৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এছাড়াও বাকি
ওয়ার্ডের বিভিন্ন স্থানে জমেছে পানি। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, গতকাল রোববার এবং আজ সোমবার ( ২৬ আগস্ট) দুইদিনে যশোরে মোট বৃষ্টি হয়েছে ২২৮ মিলিমিটার বৃষ্টিপাত
হয়েছে। রোববার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে আজ ( ২৬ আগস্ট) দুপুর ২ টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply