1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর নড়াইল সড়কে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত আহত ১৩

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

যশোর নড়াইল সড়কে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত আহত ১৩

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে সোহাগ পরিবহনের সাথে ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার হারুন হোসেন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবহন ও ট্রাকের হেল্পারসহ আরও ১৩জন। এদের মধ্যে ৮জনকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন।

রোববার দুপুর দুইটার দিকে যশোর-নড়াইল সড়কের ফতেপুর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটা ঘটে।নিহত ট্রাকচালক হারুন সদর উপজেলার ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার চান মিয়ার ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন,আহতরা যশোর সদর উপজেলার হামিদপুর মাঠপাড়া এলাকার ইউনুস মোল্লার ছেলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম(৩০), সোহাগ পরিবহনের যাত্রী নড়াইল সদর উপজেলার হোগলা গ্রামের সালাউদ্দিন হোসেনের ছেলে তামিম (২০) এবং যশোর শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাকার শফিকুর রহমানের মেয়ে সানজিনা (২২)। এছাড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ট্রাকের হেলপার ফয়েজ উদ্দিন (৩২), সোহাগ পরিবহনের হেলপার রফিক(২৮), ইজি বাইকের যাত্রী শাওন (২২), রোকসানা বেগম (২০),আলতাব হোসেন (৩৫)।বাকিরা বিভিন্ন সেবা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়েছেন।

আহত সানজিদা ও তামিম জানান,রোববার দুপুরে মনিহারে সামনের থেকে সোহাগ পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ফতেপুর বাজারের কাছে পৌঁছালে সোহাগ পরিবহনের(যার নাম্বার ঢাকা মেট্রো ব-১৪-৬৫৫২) সাথে যশোরগামী ট্রাক (ঢাকা মেট্রো -ড ১১-৭৫৩৭) এবং একটি ইজিবাইকের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হন ও ১৩জন গুরুতর আহত হন। এত মধ্যে আটজনকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে। চিকিৎসক ৩জনকে ভতি করেন।বাকি ৫জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত অবস্থায় ৮জনক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews