1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর আইটি পার্কে বিক্ষোভ সমাবেশ ২৮ আগস্টের মধ্যে টেকসিটিকে বিদায় হতে হবে

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

যশোর আইটি পার্কে বিক্ষোভ সমাবেশ
২৮ আগস্টের মধ্যে টেকসিটিকে বিদায় হতে হবে

যশোর অফিস :

যশোরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব “টেকসিটি” নামে লুটেরা কোম্পানির হাত থেকে সরকারকে বুঝে নেওয়াসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবার বেলা সাড়ে ৩টায় পার্কের অভ্যন্তরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (এসএইচএসটিপিআইএ) এই কর্মসূচি পালন করে।

মাল্টি টেনেন্ট বিল্ডিংয়ের (এমটিবি) সামনে থেকে বের হওয়া মিছিলটি ক্যাম্পাস ঘুরে পার্কের দুই নাম্বার গেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে টেকসিটিকে বিদায় হওয়ার জন্য আগামী ২৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে টেকসিটি সরকারকে দায়িত্ব হস্তান্তর করে বিদায় না হলে ২৯ তারিখ সকালে বিনিয়োগকারী, পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও ছাত্র-জনতা পার্কের নিয়ন্ত্রণ নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

বলা হয়, জনগণের করের টাকায় নির্মিত সরকারি স্থাপনা গণবিরোধী চুক্তির মাধ্যমে পতিত সরকারের অলিগার্ক ওয়াহেদ শরীফের কোম্পানি টেকসিটিকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার কোনো মতে এই গণবিরোধী চুক্তি বহাল রাখতে পারে না।

এছাড়া সমাবেশে পার্কের নাম পরিবর্তন করে “যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক”, প্রধান ভবন “এমটিবির” নাম বদলে “শহীদ মুগ্ধ ভবন” নামকরণসহ বিনিয়োগকারীদের ৮ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালাল, যুগ্ম-সম্পাদক এএইচএম আরিফুল হাসনাত, উজ্জ্বল বিশ্বাস, পারভেজ মাহমুদ হীরা প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews