1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্বেচ্ছাসেবকদল নেতা রুপনকে গুলির মামলায় আটক দেখানো হল ছাত্রলীগ নেতা পল্লবকে

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

স্বেচ্ছাসেবকদল নেতা রুপনকে গুলির মামলায় আটক দেখানো হল ছাত্রলীগ নেতা পল্লবকে

যশোর উপশহরে স্বেচ্ছাসেবক দল নেতা রুপনকে লক্ষ্য করে গুলি করার মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে আটক দেখানো হয়েছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রুপনের মা জখম হন। পল্লব শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা এবং জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে। তাকে এই মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে আটক দেখানো হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন শহরতলীর বিরামপুর ভাটপাড়ার নজরুল ইসলামের ছেলে মামুন, উপশহর ডি ব্লকের ১২০ নম্বর বাড়ির মনির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান টমাস, উপশহর সি ব্লকের মঞ্জুর আলমের ছেলে সৈয়দ মুনসুর আলম এবং ২৬৫ সি ব্লকের আতাউর রহমানের ছেলে ইউপি মেম্বার খান আরিফুজ্জামান সবুজ।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ১৩ আগস্ট রাত দেড়টার দিকে উপশহর ১১৫ বি ব্লক এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন রুপমকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জানালার গ্লাস ভেদ করে তা রুপমের মা বিলকিস বেগমের পেটে লাগে। এত তিনি জখম হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় রুপম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেন।
ওসি আব্দুর রাজ্জাক আরও জানিয়েছেন, তদন্তে উঠে আসে এ ঘটনার সাথে পল্লব জড়িত রয়েছেন। অন্যরা সকলেই আত্মগোপনে। শুক্রবার পল্লব বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন।

সে সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পল্লবকে এই মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews