1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল

  • বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল

যশোর অফিস :

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেলে যশোর-২৫০ শয্যা হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের জেল রোড হয়ে উপশহর খাজুরা বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনা পরিকল্পিত ভাবে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব চালিয়ে বিএনপিসহ আওয়ামী লীগের বিরোধী মতের অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের নৃশংসভাবে  হত্যা করা হয়।  শাপলা চত্ত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হয়।

এছাড়া গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যা করা হয়। প্রতিটি হত্যার মদদ দাতা খুনি শেখ হাসিনা। নৃশংস হত্যাকান্ডে জড়িত খুনি শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।

একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় আগ্রাসন বন্ধেরও জোর দাবি জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews