বাঘারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ শিক্ষকমন্ডলীর সাথে সৌজন্য সক্ষাত করেছেন কলেজ ও উপজেলা শাখার জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কলেজে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে ছাত্রদলের করণীয় বিষয় নিয়ে এদিন শিক্ষকদের সাথে আলোচনা করা হয়।
বাঘারপাড়া ডিগ্রী কলেজ শাখার আহ্বায়ক সাজ্জাদ হোসেনের আয়োজনে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিজ ইকবাল ঈসা, সদস্য সচিব পারভেজ রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক,
বাঘারপাড়া ডিগ্রী কলেজ শাখার সদস্য সচিব তাসকিন তানহা নাঈম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, মাহফুজ আহমেদ, তারেক হাসান,
রুহুল আমিন প্রমুখ। প্রধান অতিথি নাফিজ ইকবাল ঈসা সাংবাদিকদের জানান,‘দীর্ঘদিন আওয়ামী ছাত্রলীগের গুণ্ডারা আমাদের কলেজে ঢুকতে দেয়নি। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কলেজটিকে দলীয়করণ করে শিক্ষার মান তলানিতে নিয়ে এসেছে।
এর থেকে কিভিাবে মুক্তি পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকমন্ডলীর সাথে সৌজন্য সাক্ষাত ও আলোচনাসভা করেছি। শিক্ষকদের নির্বিঘ্নে পাঠদানে সহায়তা করতেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কলেজটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা উপজেলা ছাত্রদল দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া দেশের পূর্বঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ বন্যার্তদের সহায়তায় বাঘারপাড়া ডিগ্রী কলেজকে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে’।

Leave a Reply