স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বাঘারপাড়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশন করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত অধিকাংশ পূজা মণ্ডপ পরির্দশন করেন দলীয় নেতৃবৃন্দ। এ সময় মণ্ডপ কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেন তারা।

পরিদর্শন দলের সমন্বয়কারী প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি,

সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়ার সহ সভাপতি আসাদুজ্জামান চিশতী,
বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, কৃষকলীগ নেতা সুলতান মাহমুদ, ইউপি সদস্য ফিরোজ হাসান প্রমুখ।

Leave a Reply