1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

লোহাগড়ায় দূর্বৃত্তদের ছোড়া গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ

  • রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

লোহাগড়ায় দূর্বৃত্তদের ছোড়া গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় দূর্বৃত্তদের ছোড়া গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে সোহাগ শিকদারকে (৩৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 বাকী দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার কামঠানা-মোচড়া  এলাকার রেল ব্রীজের নিকট এই গোলাগুলির ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা গেছে, রবিবার  বিকালে কালনা-যশোর মহাসড়কের আলা মুন্সীর মোড়ে স্হানীয় বিএনপির অফিস উদ্বোধন শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা চা পান করার জন্য মোটরসাইকেলযোগে লোহাগড়ার কাউড়িখোলা দিকে যাচ্ছিল।

 নেতা-কর্মীরা কামঠানা-মোচড়ার মধ্যবর্তী রেল ব্রীজের নিকট পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ী গুলি ছুড়লে  বিএনপির তিনজন নেতা-কর্মী গুরুতর আহত হয়। 

আহতরা হলেন, করফা গ্রামের মিজান শিকদারের ছেলে বিজিবি সদস্য সোহাগ সিকদার (৩২), সোবহান শিকদারের ছেলে ও লোহাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন শিকদার (৩২) ও ওবায়দুর রহমান  শিকদারের ছেলে ও লোহাগড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিওন শিকদার (২৫)।

ঘটনার পর স্হানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরমধ্যে গুরুতর আহত বিজিবি সদস্য সোহাগ শিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  অপর আহত দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়  ঘটনাস্হল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ওই এলাকায় কোন গুলির ঘটনা ঘটে নাই। তবে মারামারির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান। গুলির ঘটনা অস্বীকার করে বলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews