1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচন মশিউল সভাপতি সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত

  • শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচন
মশিউল সভাপতি সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার  :

বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল সভাপতি সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তারেক ও কোষাধ্যক্ষ পদে আহাদ আলী নির্বাচিত হয়েছেন।

দ্বি-বার্ষিক এ বাজার কমিটির নির্বাচনে গতকাল শনিবার উপজেলা সদরের চৌরাস্তার যাত্রী ছাউনিতে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন সমন্বয়কারী আলমগীর আল মামুন জানান, চারটি পদের জন্য ১০জন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মসিউল আজম। তিনি ছাতা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৮০ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক বল প্রতিকে ভোট পেয়েছেন ১০৪ ভোট। এছাড়া এ পদে রেজওয়ান হোসেন দেওয়াল ঘড়ি প্রতিকে ৫২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সেলিম রেজা সাইকেল প্রতিক নিয়ে ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী দাউদ হোসেন মাইক প্রতিকে ৭১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে তারেক হোসেন টিউবওয়েল প্রতিকে ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ পদে সৌখিন হোসেন তালা প্রতিকে ৯৬ ও আব্দুল গফ্ফার মাছ প্রতিকে ৩৭ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে আহাদ আলী মোরগ প্রতিকে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

একমাত্র প্রতিযোগী জাকির হোসেন চশমা প্রতিকে ১৩৭ ভোট পেয়েছেন। ৩৫৮ জন ভোটারের মধ্যে ৩৪২ জন ব্যবসায়ী তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews