1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর উপশহরে হামলা,গুলিবিদ্ধ এক নারী

  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

যশোর উপশহরে হামলা,গুলিবিদ্ধ এক নারী

যশোর অফিস :

যশোর উপশহরে মধ্যেরাতে এক বাসাবাড়িতে হামলা করে নাসরিন আক্তার (৫০) নামে এক নারীকে গুলি করে আহত করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত আড়াইটার দিকে উপশহর বি-ব্লক এলাকার ১১৫ নং বাসাবাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহত নাসরিন আক্তার ওই এলাকার মৃত শওকত আলীর স্ত্রী গুলিবিদ্ধ নাসরিন আক্তার এবং তার স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নাসিরন আক্তারের বসতবাড়ির সামনে দূৃর্বৃত্তরা মোটরসাইকেল যোগে আসে।

এরপর নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়ির থাই গ্লাসের বাইরে থেকে গুলি করে দূর্বৃত্তরা। এ সময় বসতবাড়ির জানালার থাই গ্লাস ভেদ করে নাসরিন আক্তারের পেটের ডান পাশেএসে গুলিবিদ্ধ হয়। নাসরিন আক্তারের আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

গুলিবিদ্ধ নাসরিন আক্তারের দুই ছেলে রুবেল(৩৫), উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং রুপম(৩২) একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আহতের স্বজনদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়।যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আরএমও বজলুর রশিদ টুলু জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তার আশংকামুক্ত।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘উপশহরে নাসরিন আক্তার গুলিবিদ্ধের ঘটনা আমি শুনেছি। আমার কাছে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews