1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। স্বজনদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিনগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি দেখলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ভোরে ঢাকায় রেফার করেন ।দগ্ধরা হলেন,গঙ্গা নন্দপুর ইউনিয়নের ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২) ও তাদের ছেলে মেহেমিদ খাঁন (৩)। এ সময় তাদের বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে ঝলসে জান ওবায়দুল খাঁন (৩৪)। তিনি তালিমুলের ছোটভাই। বর্তমানে তারা সবাই ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

দগ্ধ তালিমুলের ছোটভাই ওবায়দুল জানান, স্ত্রী সন্তানের সঙ্গে রাতে ঘরেই ঘুমিয়ে ছিল তালিমুল। রাত ২টার দিকে তাদের সেই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে সবাইকে বের করা হয়। তাদের প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ভোরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।

তিনি আরও জানান, ঘরের মধ্যে কোনো রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। পুরো ঘরে আগুন জ্বলছিল, সঙ্গে বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, আহত তিনজনের শরীরের দুই তৃতীয়াংশ পুড়ে গেছে। তাদের অবস্থা সংকটাপন্ন।

ওবায়দুলের স্ত্রী রুমা বেগম জানান, রাত দুইটার দিকে তারা আগুন ও চিল্লাচিল্লি শুনতে পায়। জানালা খোলা থাকায় সম্ভবত পেট্রোল দিয়ে আগুন জালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কাগমারি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ তিনজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews