সোহাগ হাসান সন্ধি শালিখা, মাগুরাঃ মাগুরার শালিখা উপজেলা প্রশাসন ও মহিলা বিষায়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।
স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন মহিলা বিষায়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যডঃ কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) উম্মে তাহমিনা মিতু ও উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানে শালিখা প্রেসক্লাবের সাংবাদিক হাবিবুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply