বাঘারপাড়ার বেতালপাড়ার কৃষক আলামিন হোসেনের কাছে চাঁদা দাবি ও সেচ পাম্প দখলের ঘটনায় দুইজনের নামউল্লেখসহ ৭/৮ জনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার আলামিন হোসেনের পিতা মুক্তার মোল্যা বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, বেতালপাড়ার মজিদ মন্ডল ও তার ছেলে রুবেল।
মামলার অভিযোগে জানা গেছে, আলামির হোসেন বেতালপাড়া মৌজার তার পৈত্রিক ও ক্রয় করা একটি জমিতে বিদ্যুৎ চালিত একটি সেচ পাম্প বসিয়ে নিজের ও আশেপাদের জমি চাষাবাদ করতেন। সারাদেশে পুলিশ কর্মবিরতিতে থাকায় আসামিরা সুযোগ বুঝে আলামিনের সেচ পাম্ব দখল করতে যায়। এসময় আলামিন ও তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে আসামিরা আলামিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদার দিতে অস্বীকার করা য় আসামিরা সেচ পাম্পের ঘরে তালা লাগিয়ে দেয়। এবং সেচ পাম্প চালাতে হলে চাঁদার ৫ লাখ অগ্রিম এবং প্রতিমাসে তাদের চাঁদা দিতে হবে বলে জানায়। একপর্যায়ে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে আলামিন ও তার পরিবারের লোকজনদে তাড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে চলমান পরিস্থিতির কারনে থানায় মামলা করতে না পারায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Leave a Reply