1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেমিকাকে বাড়ি নিয়ে আসায় ভাবির হাতে দেবর খুন

  • সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৯৫ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছা উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে।

গত শনিবার (১ অক্টোবর) বিকেলে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মিঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রওশন মিয়া (৩৪)। তার একটি ছেলে (৫) সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে রওশনের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রওশন এক তরুণীকে নিজ বাড়িতে নিয়ে আসেন ও বিয়ে করবেন বলে জানান। তখন ভাবি আরিফা আক্তার (২৮) ও স্বজনদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ওই তরুণী পালিয়ে যান। পরে একই দিন রাতেই রওশন বিষপান করেন। এ সময় স্থানীয়রা তাকে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে ওই ইউনিয়নের মোংলাকুটি গ্রামে বোনের বাড়িতে গিয়ে ওঠেন রওশন। এরপর শনিবার বেলা ১১টার দিকে রওশন নিজ বাড়ি মিঠাপাড়া গ্রামে যান। এ সময় ভাবি আরিফা আক্তার তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই রওশন মারা যান। পরে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত ভাবি আরিফা আক্তার ও ভাই রতন মিয়াকে আটক করে।

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, গত শনিবার দুপুরে এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ভাবি ও রতনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র:আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews